,

নাসিরনগরে আম পড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

news-image

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ২০ ঘন্টা পর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত সুমাইয়া আক্তার (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক দক্ষিণ গ্রামে। সুমাইয়া গুনিয়াউক দক্ষিণ গ্রামের মৃত আছমত আলীর মেয়ে ও গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে মাইকিং করে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নিহতের মায়ের দোকান ঘরের ছাদের উপর আম পাড়তে যায় স্থানীয় এক শিশু। তখন সুমাইয়ার মরদেহ ছাদের উপর পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে জানালে তার মরদেহ দোকানের ছাদ ওপর থেকে উদ্ধার করে। ধারনা করা হচ্ছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।

নাসিরনগর থানার অফিসার কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট