,

সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি ওয়াগনার প্রধানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত আট মাসের বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুতে ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। শহরটি দখল নিয়ে মরিয়া হয়ে লড়ছে রাশিয়ান বাহিনী। বিশেষ করে রুশ সেনাদের সহযোগী ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ বাখমুতে তীব্র যুদ্ধে লিপ্ত। তবে শহরটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। রাশিয়ার সঙ্গে গোলাবারুদ সরবরাহের দ্বন্দ্ব নিয়ে তিনি এ হুমকি দিয়েছেন। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মৃত যোদ্ধাদের লাশের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন- এমন একটি লোহমর্ষক ভিডিও পোস্ট করেন প্রিগোশিন। তিনি রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছ থেকে গোলাবারুদ সরবরাহের আহ্বান জানান। এরপরেই তিনি সেখান থেকে তার যোদ্ধাদের সরিয়ে নেওয়ার হুমকি দিলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মিত্র ইয়েভগেনি প্রিগোশিন

প্রিগোশিন রুশ প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলেন, শুইগু গোলাবারুদ কই? তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে এবং আপনায় তাজা করতে মারা যাচ্ছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই প্রায়শই ওয়াগনার প্রধানের তোপের মুখে পড়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

প্রিগোশিন জানান, মঙ্গলবার রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে তার বাহিনী আগামী ১০ মে পর্যন্ত বাখমুতে থাকতে রাজি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোশিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মিত্র। গ্রুপটির যোদ্ধাদের ৮০ শতাংশই নেয়া হয়েছে কারাবন্দীদের মধ্যে থেকে।

ধনী ব্যবসায়ী ইয়েভগেনি প্রিগোশিনকে পুতিনের রাঁধুনী বলা হয়। এর কারণ এক সময় তিনি ক্রেমলিনের জন্য খাবার সরবরাহ করতেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট