,

করোনার বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নিলো ডব্লিউএইচও

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেওয়া হলো। মহামারি শেষ হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি।

আজ শুক্রবার এ ঘোষণা দেয় ডব্লিউএইচও। এতে জানানো হয়, এখন আর স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই। বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারির কারণে ৬ দশমিক ৯ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করেছে এটি। তবে এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থার প্রয়োজন নেই।

এর আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি ১৫তম বৈঠকে বসেছিল। এই কমিটি জনস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা তুলে নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিলো ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘অত্যন্ত আশার কথা হলো যে, আমি বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করছি। তার মানে এই নয় যে, কোভিড বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকি হিসেবে শেষ হয়ে গেছে।’

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। যা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এরপর ২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করে ডব্লিউএইচও।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট