,

ভারতের মণিপুরে কারফিউ জারি, চলছে সেনা টহল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। এরপর সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করে বিজেপিশাসিত মণিপুর সরকার। গতকাল বুধবার রাজ্যটির কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। রাজ্য গভর্নরের এক নির্দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটদের ‘দেখামাত্র গুলির’ ক্ষমতা দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মণিপুরের কিছু এলাকায় পাঁচ দিনের জন্য মোবাইল ইন্টারনেট সেবার স্থগিত করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী বিক্ষুব্ধ এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ (টহল) করে।

মণিপুরের জনগণের ৫০ শতাংশই মেইতেই সম্প্রদায়ের। তারা তফসিলি উপজাতি (এসটি) হিসেবে শ্রেণিভুক্ত হওয়ার জন্য গত কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিল।

ভারতে যে সব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে- তাদের এসটি শ্রেণিভুক্ত করে সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধির আসন সংরক্ষণ করা হয়।

গত মাসে মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন মণিপুর হাইকোর্ট। কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয়। তারা দাবি করে, মেইতেইদেরকে এসটি মর্যাদা দেওয়া হলে তাদের চাকরির জন্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। এর প্রতিবাদ জানাতে গত মঙ্গলবার মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের ডাকা এক মিছিলে হাজার হাজার লোক যোগ দেয়।

সহিংতা চলাকালে বাড়ি-ঘরেও আগুন দেওয়া হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, চুড়াচান্দপুর জেলায় সমাবেশে আসা বিক্ষোভকারীদের সঙ্গে আরেক দলের সংঘর্ষ শুরু হয়। এরপর বিষ্ণুপুর এবং আরও কয়েকটি এলাকা থেকেও সংঘর্ষের খবর পাওয়া যায়।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, গত ২৪ ঘণ্টা ধরে কিছু সংঘর্ষ-ভাঙচুরের খবর পাওয়া গেছে। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা নিচ্ছে।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে মণিপুরের বাসিন্দা, অলিম্পিক পদক বিজয়ী ক্রীড়াবিদ মেরি কম বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই সহিংসতায় কিছু লোক তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।

তবে মণিপুর রাজ্য সরকার এখনো হতাহতের কোনো খবর নিশ্চিত করেনি।

আর ভারতীয় সেনাবাহিনী বলছে, বুধবার রাত জুড়ে তারা ৭ হাজার ৫০০ জনের বেশি বেসামরিক লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ত্রাণ কার্যক্রম চালিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না