,

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউপির কুলিকুন্ডা গ্রামে।স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান ও স্থানীয়রা জানায়,কুলিকুন্ডা মোল্লা হাটির মিছির মিয়ার ছেলে শামীম মিয়া(৮)দুপুরে সবার অজান্তে সহপাঠির সাথে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়।

সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর উদ্ধার করতে ব্যর্থ হয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসে জানালে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরের পানি থেকে শামীমের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শামীম মিয়া কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না