,

পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুরে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা। মারা যাওয়া দুই শিশু হলেন, উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খাঁ’র ছেলে আরাফাত খাঁ (৯) ও উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে মোঃ সামির (৮)।
শিশুর পরিবার ও স্হানীয়রা জানান, রবিবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে রাতে মাইকিং করেও কোন খবর পাওয়া যায়নি। সকালে থানায় জিডি করে ফেরার পর শুনতে পেয়েছি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, গতকাল (৩০ মার্চ) বিকালে থেকে তারা নিঁখোজ রয়েছে। আজ সোমবার থানায় জিডি করার পর শুনতে পেয়েছি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট