,

মোদিকে লক্ষ্য করে মোবাইল নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ছোড়া হয়েছে। দেশটির কর্ণাটকে গতকাল রোববার ঘটেছে এ ঘটনা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদিকে লক্ষ্য করে ছোড়া সেই মোবাইল তার (মোদির) হাতের একেবারে সামনে দিয়ে বেরিয়ে যায় এবং ওই গাড়ির বনেটে পড়ে। এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। এ নিয়ে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন মোদি। গতকাল রাতে মাইসুরুর কেআর সার্কেলের কাছে রোডশো করেন।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা যায়, একটি ছোট টেম্পো সাজিয়ে রোড শোয়ের আয়োজন করা হয়। সঙ্গে নিরাপত্তা বাহিনীর দু’জন সদস্য ছিলেন। আর দু’জন বিজেপি নেতা ছিলেন ওই গাড়িতে।

ভিডিওতে আরও দেখা যায়, মোদির গাড়ি একটি রাস্তা ধরে যাচ্ছে। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে। অনেকে মোদির গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে থাকেন। এরমধ্যেই হুট করে মোদির গাড়ির লক্ষ্য করে একটি মোবাইল ছোড়া হয়। সেই সময় জনতার উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন মোদি। ঠিক হাতের সামনে দিয়ে মোবাইল বেরিয়ে যায়।

পিটিআই বলছে, ফোনটি যে গাড়ির বনেটে পড়েছে, তা মোদির চোখ এড়ায়নি। তিনি বিষয়টি দ্রুত স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সদস্যদের জানান। কর্ণাটক পুলিশ দাবি করেছে, বিজেপির এক নারী সমর্থক উত্তেজনার বশে মোবাইল ছুড়েন।

আরও পড়ুন: পরীক্ষার ফল প্রকাশের ৪৮ ঘণ্টায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেন, প্রধানমন্ত্রীকে নিরাপত্তা প্রদান করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। ওই নারী একজন বিজেপি কর্মী। পরে তাকে ফোনটা ফিরিয়ে দেন এসপিজির সদস্যরা। উত্তেজনার বশে ফোন ছুড়ে দিয়েছিলেন ওই নারী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট