,

৩ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। ভারতের বিহারের গায়া জেলার মাগরা অঞ্চলে ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ সুপার হিমাংশু বলেন, মালতি দেবী নামের এক নারী এবং তার তিন সন্তানের লাশ গায়ার মাগরা পুলিশ স্টেশন এলাকায় গতকাল শনিবার পাওয়া গেছে।

হিমাংশু জানান, মালতি প্রথমে তার সন্তানদের ফাঁসিতে ঝোলান এবং এরপর তিনিও আত্মহত্যা করেন।

হিমাংশু আরও বলেন, পুলিশ ঘটনা রেকর্ড করেছে এবং লাশগুলো ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যানুযায়ী, ওই নারীর স্বামী তাদের অত্যাচার করতো বলে অভিযোগ পাওয়া গেছে।

তদন্তের জন্য পুলিশ মালতি দেবীর স্বামীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে দেশটির মধ্য প্রদেশে রাজ্যে আরেক নারী আত্মহত্যা করেছেন। অভিযোগ, ওই নারীর স্বামী তাকে পার্লারে যেতে না দেওয়ায় তিনি আত্মহত্যা করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট