,

ফের ‘বোমা ফাটালেন’ ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। ইমরান দাবি করেছেন, বাজওয়া তাকে পরামর্শ দেওয়ার পরেই তিনি পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছিলেন। নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার প্রাইভেট এক চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন পিটিআই চেয়ারম্যান। সেখানে তিনি বলেছেন, বাজওয়ার সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট আলভিও উপস্থিত ছিলেন। সেইসময় বাজওয়া পরামর্শ দেন, নির্বাচন চাইলে আগে এই দুই প্রদেশে প্রথমে পরিষদ ভেঙে দিতে হবে।

এরপরেই দুই প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছেন বলে জানান ইমরান খান। এ সময় ইমরান খান বলেছেন, ‘বাজওয়ার কোনো মতাদর্শ নেই। তিনি আমাকে মিথ্যা বলেছেন।’

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি পাকিস্তানের ইতিহাসে একমাত্র প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারাতে হয়েছে।

এ নিয়ে ইমরান খান দাবি করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান তাকে বলেছেন বাজওয়া শেহবাজ শরিফকে ক্ষমতায় আনতে যান। বর্তমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ।

আরও পড়ুন: পলাতক খালিস্তানি নেতা অমৃতপালের স্ত্রী আটক

এ ছাড়া পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের এক নেতা এক বছর আগে তাকে বলেছেন বাজওয়া আর তার সঙ্গে নেই।

গত বছরের এপ্রিলে গদি হারানোর পর থেকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান খান। তিনি তাকে ক্ষমতা থেকে হটানোর পেছনে সামরিক কর্মকর্তা ও দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার এবং বিদেশি শক্তিকে দায়ী করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট