,

নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে এতিম নিবাসীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ 

news-image
ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দায়েমী ফাউন্ডেশন সোস্যাল ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (২০১৮-২০২৩) এর অধীনে পরিচালিত শিশু সদনের এতিম নিবাসীদের মাঝে দায়েমী ফাউন্ডেশনের উদ‍্যোগে ফর কিডস সেক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ইব্রাহিমপুর সুফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা চত্বরে এতিম নিবাসীদের মাঝে পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, গামছা, টুপি, থ্রিপিস, হিজাব, জুতা বডিসোপ, লন্ড্রিসোপ বিতরণ করা হয়।
এছাড়া দায়েমী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহ (১) ডোমড়াকান্দি সুফিয়া দায়েমীয়া মুসলিম এতিমখানা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া (২) সাতবাড়ীয়া শাহ সুফি আমানত (রঃ) শিশুসদন এতিমখানা, চন্দনাইশ, চট্টগ্রাম (৩) আমিরাবাদ সুফিয়া দায়েমীয়া মুসলিম এতিমখানা, লোহাগড়া, চট্টগ্রাম (৪) শাহ সুফি সৈয়দ আবু মুছা কালিমুল্লাহ মুসলিম এতিমখানা, চরম্বা, লোহাগড়া, চট্টগ্রাম (৫) ঢেমুশিয়া সৈয়দ আবু মুহাম্মদ ওবাইদুল্লাহ (রহঃ) এতিমখানা, চকরিয়া, কক্সবাজার এতিম নিবিসীদের মাঝে এ ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।
এই বছর, দায়েমী ফাউন্ডেশন ৫৫০ জন নিবাসীর মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেছে। ঈদ সামগ্রী পেয়ে  নিবাসীরা তাদের আনন্দ অনুভুতি প্রকাশ করেছে।
দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহমেদ উল্লাহ বলেন, এ ধরণের কার্যক্রম সবসময়ই অব‍্যাহত থাকবে ইনশাআল্লাহ‌।
উল্লেখ্য যে, দায়েমী ফাউন্ডেশন এতিম নিবাসী ছাড়াও সমাজের অসহায়, দুঃস্থ মানুষের জন‍্য কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট