,

নবীনগরে অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

news-image
ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার ৭০ জন অসহায় ও বড়াইল ইউনিয়নের ৩০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
গত দুই দিনব্যাপী এই কর্মসূচিতে প্রকৃত অসহায় মানুষদেরকে খোঁজে খোঁজে তিনি এসব উপহার বিতরণ করেন। ঈদ উপহার পেয়ে আনন্দিত তারা। এসময় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগি একজন অনুভূতি প্রকাশ করে বলেন, ইউএনও স্যারের গাড়ি থামানো দেখে ভয় হচ্ছিলো আমার। না জানি কোনো অপরাধ করেছি। পরে দেখি স্যার আমাকে ডেকে অফিসে নিয়ে গেছেন। যখন উনি নিজে আমার হাতে ঈদের উপহার তুলে দিলেন তখন খুব ভালো লেগেছে । আল্লাহ স্যারের ভালো করুক।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, এই উপজেলায় প্রকৃত অসহায়দেরকে কর্মসংস্থান ও টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ। ওদের বাদ দিয়ে বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট