,

আড়াই ঘণ্টায় ৭০০ মুরগি শেষ!

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : কয়েকদিনের অব্যাহত দাবদহে বিপর্যস্ত জনজীবন। প্রভাব পড়েছে পশুপাখির ওপরও। এতে করে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিটস্ট্রোকে মাত্র আড়াই ঘণ্টায় ৭০০ ব্রয়লার মুরগির মারা গেছে।

গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামে বাবু ইসলামের ‘বুসরা এগ্রো ফার্ম’ নামের খামারে এ ঘটনা ঘটে।

খামারি বাবু ইসলাম বলেন, তার খামারে মোট ১ হাজার ৬০০ মুরগি ছিল। প্রতিটি মুরগির বয়স ছিল ২৯ দিন এবং ওজন ছিল প্রায় দুই কেজি। এর মধ্যে গতকাল অতিরিক্ত গরমে ৭০০ মুরগি মারা যায়। গরম থেকে মুরগি বাঁচানোর জন্য খামারের ভেতরে পানি ও বড় ফ্যান ব্যবস্থা ছিল। কিন্তু মুরগিগুলো রক্ষা করা যায়নি। আর কয়েকদিন থাকলেই প্রতিটি মুরগির ওজন হতো তিন কেজি।

বাবু ইসলাম বলেন, ‘এই গরমে আর মুরগি রাখব না। আজ বুধবার সব মুরগি বিক্রি করে দিচ্ছি। এতে করে কিছু লোকসান হলেও করার কিছুই নেই।’

মারা যাওয়া ৭০০ মুরগির বর্তমান বাজার হিসেবে দাম কত হতো—জানতে চাইলে তিনি বলেন, ‘সোয়া দুই লাখ টাকায় ওই মুরগি বিক্রি করা যেত।’

একই এলাকার খামারের মালিক হাবিবুর রহমান রতন বলেন, ‘খাদ্যের যে দাম, তারপরও অনেক কষ্ট করে মুরগিগুলো পালন করেছি। আমার এলাকায় এক খামারে গরমে মুরগি মারা গেছে। গরমে এভাবে মারা গেলে মুরগি রাখা যাবে না। লোকসান হলেও মুরগি বিক্রি করে দিতে হবে।’

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, অতিরিক্ত গরমে মুরগির হিটস্ট্রোক হচ্ছে। খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো কার্যকরী ফল পাওয়া যাবে না।

প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট মুরগির খামার ১৭৬টি। এর মধ্যে ব্রয়লার মুরগির খামার ১৫০টি এবং লেয়ার মুরগির খামার ২৬টি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘এই ধরনের আবহাওয়ায় মুরগির খামারে সবচেয়ে বড় সমস্য হলো তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পেলে বা নিয়ন্ত্রণ করতে না পারলে মুরগি খামারের ক্ষতি হবে—এটাই স্বাভাবিক।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট