,

কদরের রাতে মক্কা-মদিনায় ২০ লাখ মুসল্লির নামাজ আদায়

news-image

সৌদি আরব প্রতিনিধি : মুসলমানদের কাছে লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রাতের নামে আল্লাহ তাআলা একটি সুরা নাজিল করেছেন। এই রাতের মর্যাদা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদরের ইবাদত করেন। তবে ২৭ রমজানের রজনি বিশেষভাবে পালিত হয়।

গতাকাল মধ্যপ্রাচ্যে ছিল পবিত্র লাইলাতুল কদর। রমজান মাসের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই বিশেষ দিনে আমল করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। তাই লাইলাতুল কদর লাভের আশায় পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় মুসল্লিদের ঢল নেমেছিল। শবে কদরের এ সম্ভাব্য রাতে মক্কার মসজিদুল হারামে ও মদিনার মসজিদে নববিতে ২০ লাখের বেশি মুসল্লি উপস্থিত ছিলেন।

মক্কার কাবা প্রান্তরজুড়ে লাখ লাখ মুসল্লি শবে কদরের রাতে ইবাদত বন্দেগিতে শামিল হন। কাবা প্রান্তর ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাট মুসল্লিতে পূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় পবিত্র মসজিদ মদিনার মসজিদে নববিতেও লাখো মুসল্লি রাতে ইবাদতে অংশ নেন।

লাইলাতুল কদরের ফজিলত অন্বেষণে মক্কা ও মদিনার মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে বিকেল থেকেই। মসজিদের প্রতিটি ফ্লোর ছিল মুসল্লিদের ভিড়ে ঠাসা। মক্কা হারাম শরীফের বাইরেও অনেক দূরে রাস্তায় মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, পবিত্র ঘরের ইতিহাসে এই প্রথম রমজানে মক্কা থেকে সাড়ে ৩ কিলোমিটার দূর পর্যন্ত নামাজের কাতার পৌঁছায়। এ পুরো পথ সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস গতকাল মক্কায় নামাজ পরিচালনা করেন। মুসল্লিদের সুবিধার্থে মক্কার গ্র্যান্ড মসজিদে ৪ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন। ৭০টি ফিল্ড টিম মসজিদটি ২৪ ঘন্টা পরিষ্কার করছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট