,

নবীনগরে মোবাইল কোর্ট অভিযানে ড্রেজার মেশিন জব্দ

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামগ্রাম রসুল্লাবাদ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলো। অভিযানকালে ড্রেজারের মালিককে না পাওয়ায় ড্রেজার মেশিন জব্দ করে নবীনগর থানা পুলিশের জিম্মায় রাখা হয়। এসময় শ্যামগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হক সাগর উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট