,

আগামী অর্থবছরে রংপুর সিটিতে চালু হবে বিধবা ভাতা

news-image

রংপুর ব্যুরো : সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম বুলবুল বলেছেন, আগামী অর্থবছর থেকে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকায় বিধবা ভাতা চালু করা হবে। তিনি বলেন, সমাজ সেবার ঋণের অর্থ সুবিধাভোগীর মাঝে ঘুর্ণায়মান ভাবে ব্যবহার হয়ে থাকে। যাতে মানুষ কর্মমূখী হয়ে স্বাবলম্বী হতে পারে। এই বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে।শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমাজকল্যাণ সচিব বলেন, রংপুর এখন আর মঙ্গাপীড়িত এলাকা নয়। দেশে কিছু মানুষ ছাড়া কেউ আর অভাবে নাই। প্রত্যেকের হাতে এন্ড্রয়েড মোবাইলের ব্যবহার তা প্রমাণ করে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, সারা দেশে এখন ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। কর্মহীন বেকারদের পূর্নবাসনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে।

রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

অনুষ্ঠানে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৪০ জন সুবিধাভোগীর মাঝে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এছাড়া আটজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। ##

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট