,

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে মারা গেছে ১৮ হাজার গরু

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরু মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, এই সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে। ওই দুগ্ধ খামারের নাম সাউথ ফর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত। এছাড়া সাউথ ফর্ক ডেইরির ওই বিস্ফোরণে এক ব্যক্তি বেশ গুরুতরভাবে আহত হয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাসের মাধ্যমে আগুন জ্বলে থাকতে পারে।

বিবিসি বলছে, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্মে আগুন লাগার খবর পায়। শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে বলেছে, আনুমানিক ১৮ হাজার গবাদি পশু মারা গেছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না