,

ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, বহু হতাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে হওয়া এ গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে এ দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেপপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। উক্ত এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চারজন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

বাথিন্দার জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। তিনি আরও জানিয়েছেন, তার মনে হচ্ছে না— এটি কোনো জঙ্গি বা সন্ত্রাসী হামলা। তার মতে এটি ‘অভ্যন্তরীণ কোনো সমস্যা’ হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট