,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষি-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য কেনটাকিতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার কেনটাকির লুইসভিলে শহরের কেন্দ্রস্থলে বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এক টুইট বার্তায় হামলার বিষয়টি জানিয়েছে লুইসভিলে নগর পুলিশ। তারা বলেছে, ‘আমরা ইস্ট মেইনের ৩০০ ব্লকে সক্রিয় হামলাকারীর খবর নিশ্চিত করছি। দয়া করে ওই এলাকা থেকে দূরে থাকুন।’

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে সক্রিয় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের উদ্ধার করে লুইসভিলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে কেন্টাকি পুলিশ। তারা বলছে, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে কেন্টাকি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট