,

জিহ্বা চুষতে বলে বিপাকে দালাই লামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তোপের মুখে পড়েছেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সম্প্রতি তার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা যাচ্ছে, দালাই লামা এক শিশুর ঠোঁটে চুমু দিচ্ছেন। এরপর ওই শিশুকে জিহ্বা চুষতে বলেন দালাই লামা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিশু যখন দালাই লামাকে শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন দালাই লামা তার ঠোঁটে চুমু দেন। এরপর দেখা যায়, বৌদ্ধদের আধ্যাত্মিক এ নেতা তার জিহ্বা বের করছেন। ওই শিশুকে বলেন, ‘তুমি কি আমার জিহ্বা চুষে দিতে পারবে।’ এই ভিডিও ভাইরাল হওয়ার পর টুইটারে অনেক ব্যবহারকারী তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে ২০১৯ সালে তোপের মুখে পড়েন দালাই লামা

ভিডিওটি শেয়ার করে জুস্ট ব্রোকার লিখেছেন, ‘বৌদ্ধদের এক অনুষ্ঠানে দালাই লামা এক ভারতীয় শিশুকে চুমু দিলেন। এমনকি তার জিহ্বাও স্পর্শ করতে চাইলেন। তিনি আসলে তার জিহ্বা চুষতে বলেছেন। তিনি এটা কেন করবেন?’

জাস ওবেরই নামের আরেক টুইটার ব্যবহারকারী লিখেন, ‘আমি এটা কী দেখছি। এটা কি দালাই লামা? পেডোফিলিয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হোক। বিরক্তিকর।’

এড় আগে ২০১৯ সালে বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৮৭ বছরের এ ধর্মগুরু। তিনি সেই সময় বলেছিলেন, তার উত্তরসূরি যদি নারী হয় তাহলে তাকে আকর্ষণীয় হতে হবে।

দালাই লামা বলেছিলেন, যদি একজন নারী দালাই লামা আসে, তাহলে তাকে অনেক আবেদনময়ী হতে হবে। এমন মন্তব্যের কারণে তীব্র তোপের মুখে পড়া আধ্যাত্মিক এ নেতা পরবর্তীতে ক্ষমা চান।

তিব্বতে চীনা অভিযানের মুখে ১৯৫৯ সালে জন্মভূমি ছেড়ে ভারতে পালিয়েছিলেন দালাই লামা। সেই সময় তার বয়স ছিল ২০ বছরের কোঠায়। পরে ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয় এবং তিনি আবাস গড়েন উত্তরাঞ্চলীয় শহর ধর্মশালায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট