,

নবীনগরে মোবাইলকোর্ট অভিযানে ৫ ড্রেজার মেশিন জব্দ করলেন ইউএনও

news-image
ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে কৃষি জমি নষ্ট করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ টি ড্রেজার মেশিন, ৫ টি পাম্প ও পাইপসমূহ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক সাতমোড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, চারপাশের বিস্তীর্ণ সবুজ শ্যামল ফসলি জমির মাঝখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংস হচ্ছে, জমির আইল ভেঙে পড়ার কারণে চারপাশের কৃষিজমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাধ্য হয়ে কৃষক কম মূল্যে তার জমি বিক্রি করে দিচ্ছে। এক ইঞ্চি জমি ও অনাবাদী রাখা হবেনা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে নবীনগরে মুনাফালোভী ড্রেজার ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট