,

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, বহু হতাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে যাত্রীবাহী এক ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার হেগের কাছে ভোরশোটেন গ্রামে রাত ৩টা ৩০ মিনিটে যাত্রীবাহী ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে ৫০ জন যাত্রী ছিল।

সংবাদসংস্থা এএনপি জানিয়েছে, ডাবল ডেকার ট্রেনের চারটি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়েছে। এতে বহু হতাহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

এর আগে খবরে জানানো হয়, যাত্রীবাহী ট্রেন ও কার্গো ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে ডাচ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, যাত্রীবাহী ট্রেনটি একটি নির্মাণ ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে যা ট্র্যাকের ওপর বা কাছাকাছি ছিল।

ইতোমধ্যে ঘটনাস্থলে জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে হেলিকপ্টারও আছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনটি লেইদেন থেকে হেগের উদ্দেশে যাচ্ছিল। ওই রুটে ট্রেন পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট