,

রমজানে সৌদি আরবে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের পবিত্র রমজান মাসে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গতকাল সোমবার এক মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক বছরের মধ্যে প্রথম রমজান মাসে কারো মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি। খবর গার্ডিয়ানের।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেসের খবরে বলা হয়েছে, গত ২৮ মার্চ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি ছিল দেশটিতে রমজানের পঞ্চম দিন। মদিনা অঞ্চলে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়- এটি দেশটির দ্বিতীয় পবিত্রতম শহর।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি সৌদি আরবের নাগরিক। তিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি একজনকে ছুরিকাঘাত করেন এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন।

বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব রমজান মাসে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে ইএসওএইচআর আরও জানিয়েছে, ২০০৯ সালের পর দেশটি রমজান মাসে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরব ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল। ২০২২ সালে দেশটি ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। যা ২০২১ সালের চেয়ের দ্বিগুণের বেশি। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৬৯ জন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট