সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত: নিহত বেড়ে ২২

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। ইতোমধ্যে ওইসব এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ, এপি, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শক্তিশালী এই টর্নেডো আঘাত হানে। শনিবার তা ক্রমেই দেশটির আরকানসাস অঙ্গরাজ্য হয়ে পূর্বদিকে ধেয়ে যেতে থাকে। বিভিন্ন রাজ্যে ঘূর্ণিঝড়ে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড ঝড়ে প্রায় ৮৫ মিলিয়ন লোকের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় প্রায় পাঁচ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

শনিবার টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ‘ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক টর্নেডো আঘাত হানে। আমরা শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করব। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে আমাদের সময় লাগবে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। তবে নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির। টেনেসির বাইরে আরকানসাস অঙ্গরাজ্যেও টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রাজ্যটির ক্রস এবং পোলাস্কি কাউন্টিতেই ওই পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর বাইরে ইলিনয়ের বোনি এবং ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছে চারজন, ইন্ডিয়ানার সুলিভান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন, মিসিসিপির পন্টোট্যাক কাউন্টিতে নিহত হয়েছেন একজন, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে একজন এবং টেনেসির টিপটন কাউন্টিতে আরও একজন নিহত হয়েছেন।

আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছেন। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স। কেন্দ্রীয় আরকানসাসেও শুক্রবারের ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী