,

বরও চাই, প্রেমিককেও চাই, থানায় নববধূর তুলকালাম কাণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বিয়ে করেছেন, প্রেমিককে নয়। তবে বিয়ের পর প্রেমিককেও বিয়ে করার জন্য থানায় হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছেন এক নববধূ। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিবাহিত ওই নারী এক পুলিশ স্টেশনে তুমুল হইচই করছেন। তিনি সেখানে তার প্রেমিককে বিয়ে করার দাবি করছেন। বলেন, আমি দুইটি বিয়ে করব।

এ সময় এক নারী কনস্টেবল ওই নববধূকে সামলাতে এসিয়ে আসেন। সেই সময় ওই নববধূ কাগজ ও মোবাইল ছুড়েন। ওই কনেকে এ সময় লাল ও সোনালী রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। পরবর্তীকে তাকে কয়েকজন কনস্টেবল অন্য রুমে নিয়ে যায়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তরপ্রদেশে ঘটেছে এ ঘটনা। ওই নারীর স্বামী পুলিশকে জানায়, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চালিয়ে যাচ্ছেন।

ওই নারীর স্বামী আরও বলেন, ‘ও আমাকে একদিন বলে, প্রেমিককে বিয়ে করতে চায় সে। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানাচ্ছে সে।’

ভাইরাল ওই ভিডিও টুইটারে এখন পর্যন্ত ৭৭ হাজার বার দেখা হয়েছে। অনেকে এর বিরুপ মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, তার স্বামীর জন্য মঙ্গল কামনা করছি। কেউ লিখেছেন, এমন নারী জীবনে দেখিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট