,

রংপুরে মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদরের ফতেপুর ভুরারঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য অধিদপ্তর। এসময় নগদ ৪২ হাজার টাকাসহ একটি মালবাহি ট্রাক জব্দ করা হয়। যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ট-১৩-০১৫৮।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর সদরের ফতেপুর ভুরারঘাট এলাকার মৃত আকবর আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএম চর ছৈয়্যার ঘোনা গ্রামের হাকিম আলীর ছেলে ইদ্রিস আহমদ (৩০) ও একই জেলার চকরিয়া উপজেলার বিএম চর গ্রামের আব্দুল কাদেরর ছেলে মামুন মিয়া (২০) রংপুর নগরীর তাজহাট থানাধীন মর্ডাণ মোড় মসজিদপাড়ার মহাম্মেল মিয়ার ছেলে সৈকত মিয়া (২৪)
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের কর্মকর্তারা ফতেপুর ভুরারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় একটি মালবাহি ট্রাক তল্লাশী করে আটককৃতদের নিকট থেকে মোট ১২ হাজার পিস উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের বিভিন্ন বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের একটি দল অভিযান চালায় সদর উপজেলার ফতেপুর এলাকায়। এসময় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট