,

নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

news-image

ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়‍্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় আলোচনাসভা, পুরস্কার বিতরণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল। শিক্ষার্থীদের মেধা পুরস্কার, শিক্ষক-শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার, সচেতন অভিভাবক পুরস্কারসহ শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক কাজী আশরাফসহ অন‍্যান‍্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে উপস্থিত সকলের মাঝে রেডিমেট ইফতার বক্স বিতরণ করা হয়। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট