,

রাহুলের মতোই মন্তব্য বিজেপি নেত্রী খুশবুর

news-image

অনলাইন ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড এবং লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়েছে মোদি উপাধি নিয়ে একটি মন্তব্যের জেরে। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন যখন জোর আলোচনা তখন সামনে এসেছে এক বিজেপি নেত্রীর একই ধরনের একটি টুইট।

খুশবু সুন্দর নামে ওই বিজেপি নেত্রী টুইটটি করেন ২০১৮ সালে, যখন তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। টুইটে খুশবু বলেন, ”সব জায়গায় মোদি, কিন্তু এটা কী? ‘মোদি’ পদবি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।”

হিন্দিতে লেখা সেই টুইটের অর্থ ছিল, ‘এখানে #মোদি, ওখানে #মোদি, যেখানে দেখ, #মোদি। কিন্তু #মোদি.. আসলে কি? প্রতিটি #মোদি শব্দের আগে ভ্রষ্টাচার লেগে আছে…#মোদি মানে #ভ্রষ্টাচার। চল #মোদি নামের অর্থ পাল্টে দুর্নীতি করে দেই…এটা ভালো যাবে। নিরব#ললিত#নামো=দুর্নীতি।’

প্রায় একই ধরনের মন্তব্য করে দন্ডিত হয়েছেন রাহুল গান্ধী। আর এই ঘটনার পরই ভাইরাল হয়েছে বিজেপি নেত্রী খুশবুর টুইট।

এ বিষয়ে খুশবু সাংবাদিকদের বলেন, এ জন্য তিনি মোটেও লজ্জিত নন। কেননা কংগ্রেসে থাকাকালীন মোদি পদবি নিয়ে ওই টুইট করেছিলেন। তখন নেতাদের অনুসরণ করে কংগ্রেসের ভাষাতেই কথা বলেন।

বিজেপি নেত্রী খুশবু সুন্দরের এই টুইট প্রকাশ্যে এনে কংগ্রেস নেতা-কর্মীরা অবশ্য বলছেন, তার বিরুদ্ধেও মানহানির মামলা হওয়া উচিত নয়কি?

সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি নেত্রী খুশবু বলেন, ‘যে সময়ে মোদি পদবি নিয় টুইট করেছিলাম, তখন আমি কংগ্রেসে ছিলাম। তখন কংগ্রেস নেতাদের অনুসরণ করে দলের ভাষাতেই কথা বলেছিলাম। কিন্তু এখন সেই পুরনো টুইট আবার প্রকাশ্যে এনে আমাকে আক্রমণ করা হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে, কংগ্রেস কতটা মরিয়া হয়ে উঠেছে।’

চার বছর আগে, ২০১৯ সালে কর্নাটক রাজ্যের কোলার শহরের লোকসভা নির্বাচনী প্রচারের সময় রাহুল ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন,’‘সব মোদিরা কেন চোর হয়। সব চোরের কীভাবে অভিন্ন পদবি মোদি হয়।’

তার এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন। মামলায় অভিযোগ করেন, রাহুলের এই বক্তব্যের মাধ্যমে ‘মোদি’ পদবির সব মানুষকে অপমান হয়েছে। এ মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের সাজা দেন আদালত। পরে লোকসভায় তার সদস্য পদ খারিজ হয়।

কংগ্রেস সমর্থকেরা অবশ্য খুশবুর সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করছেন ফেসবুকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট