,

নবীনগরে অসহায় হামিদার পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও, রিকশা উপহার

news-image

ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদরের খাজানগর গ্রামে ভাড়া করা বাসায় থাকেন রিকশাচালক লিল মিয়া। তার স্ত্রী হামিদা বেগম একটি কিডনি বিকলসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। তার উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ অনুদান, এক মাসের খাদ্যসামগ্রি ও চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়েছিলেন ইউএনও একরামুল ছিদ্দিক। তার পরিবারকে স্বাবলম্বী করতে একটি রিকশা উপহার দেয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

শুক্রবার (২৪ মার্চ) সকালে সেই অসহায় হামিদার স্বামী লিল মিয়াকে ঢেকে এনে একটি রিকশা উপহার দিলেন ইউএনও একরামুল ছিদ্দিক। জানা যায়, লিল মিয়া জীবনের ৩০টি বছর ধরে দুই চাকার প্যাডেল চেপে পরিবারের ভরণ পোষণ করে যাচ্ছেন। প্রতিদিন আড়াইশো টাকায় গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চার’শ- পাঁচ’শ টাকার বেশি উপার্জন কখনোই হতো না তার। এতে মাস শেষে বাড়িওয়ালাকে ঠিকমতো বাড়ী বাড়াও পরিশোধ করতে পারতেন না তিনি। বয়সের ভাড়ে নূয়ে পড়া এই মানুষটিকে আর্থিকভাবে সহায়তা করার জন্য পরিবারে উপার্জনক্ষম ব‍্যক্তি আর কেউ নেই।

মৃত্যুশয্যায় শায়িত স্ত্রীকে নিয়ে অসহায় জীবনযাপন করছিলেন তিনি। রিকশার চাবি হাতে পেয়ে লিল মিয়া অশ্রুসিক্ত টলমলে দু’নয়নে তাকিয়ে ছিলেন ইউএনও’র দিকে। এ যেন কৃতজ্ঞতা আর ভালবাসার বহিঃপ্রকাশ।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, আর্থিক সাহায্য কখনোই টেকসই হয় না, তা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তাই এ অসহায় পরিবারের সহযোগিতায় স্থায়ী কর্মসংস্থানে সাধ‍্যানুসারে সামান্য চেষ্টা করেছি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না