,

রমাজানে বেশির ভাগ সময়ই নামাজ-কালাম পড়ে কারাগারে দিন কাটে আল্লামা সাঈদীর

news-image

রমজানে অধিকাংশ সময় নামাজ-কালাম পড়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে সময় কাটছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর। সারাদিন নামাজ পড়া তসবিহ-তাহলিল ছাড়াও এর পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় বই পড়ছেন তিনি। পত্রিকা পড়ে ও টেলিভিশনের খবর দেখে দেশের পরিস্থিতির খোঁজ খবর রাখেন। প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা এসে তার সঙ্গে স্বাক্ষাৎ করেন। কারাগারের দেওয়া খাবারই খাচ্ছেন তিনি। তবে রোজার মাসে কারাগারের দেওয়া ইফতারের ব্যাপারে তার কোন অভিযোগ নেই। কারাগার সূত্র জানায়, কারাগারে সেহেরিতে তাকে গরম খাবার দেওয়া হয়। তাকে মাছ, গোশত, সবজি, ডাল, মোটা চালের ভাত সরবরাহ করা হয়। গত বছরের রমজান মাসে ইফতারে সাঈদীর জন্য বরাদ্দ ছিল ২৮ টাকা। মোট সাতটি আইটেম-ছোলা, খেজুর, পেয়াজু, মুড়ি, জিলাপী, খেজুর, লেবুর শরবত ও কলা দিয়ে ইফতার সারেন। তবে এবার তার ইফতারের বাজেট ১৯ টাকা ৬০ পয়সা। সূত্রটি আরো জানায়, দেলোওয়ার হোসেন সাঈদী সেহেরির সময় ওঠে তাহাজুত্তের নামাজ আদায় করেন, পরে সেহেরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে কোরআন তেলাওয়াত করেন। তাকে আড্ডা দিতে দেখা যায়না। বাকি সময় কাটে ধর্মীয় বিভিন্ন ধরণের বইপত্র পড়ে। সাঈদীর বর্তমান অবস্থা জানতে চাইলে কাশিমপুর পার্ট-১ এর জেলার মো. ফরিদুর রহমান রুবেল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারে সাঈদী ভালো আছেন। রমজান মাসে এই বয়সে একজন মানুষ কি আর করবে। আল্লাহ-বিল্লাহ করে সময় কাটান। কারাগারের দেওয়া খাবারই খান। এছাড়াও প্রিজন ক্যান্টিন থেকে পছন্দমত খাবার কিনেও খান।তার বর্তমান শারীরিক অবস্থা ভালো। কোনো ব্যাপারে তার অভিযোগ নেই।’ ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের রায় কমিয়ে আমৃত্যু কারাদ- দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি