,

রেস্টুরেন্ট বিল দিলেই ডেট করবেন নোরা!

news-image

অনলাইন ডেস্ক : প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তবুও নোরা ফাতেহির নাচে অর্থাৎ শরীরিঈ হিল্লোলে মুগ্ধ দর্শক। ভারতের বাইরে যারা বলিউডে দাপিয়ে কাজ করছে তাদের মধ্যে অন্যতম নোরা। এক ‘দিলবার দিলবার’ গান দিয়েই পালটে যায় তার জীবন। তাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন। তবে তিনি সিঙ্গেল। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ, মনে করেন নোরা ফাতেহি। আর এই মরোক্কান সুন্দরীকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতে হবে, তা জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি কাপিল শর্মার শো-তে এসেছিলেন নোরা। সেখানেই প্রেমের জীবন নিয়ে প্রশ্নের বিপরীতে উত্তর দেন নায়িকা, জানান নিজের দাবির কথা। নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তা হলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনা পূরণ সিং বলেন, ‘‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান।’’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’’

প্রসঙ্গত, গত বছর ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রেশখরের সঙ্গে নাম জড়ায় নোরার। অভিযোগ, সুকেশের কাছ থেকে একাধিক বহুমূল্য উপহার নিয়েছেন তিনি। নোরার নামে বেশ কিছু গুরুতর অভিযোগও আনেন সুকেশ। আপাতত আদালতের বিচারাধীন সেই মামলা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট