সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবড়ার হুগলি নদীতে দুটি পণ্যবাহী বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হাবড়ার হুগলি নদী হয়ে এমভি রাফসান হাবিব-৩ বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি খালি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় জাহাজটিতে ফ্লাই অ্যাশ ভর্তি থাকার কারণে অল্প ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ মিস্ত্রি জানান, কাকদ্বীপের দিকে যাচ্ছিল একটি জাহাজ, অপরদিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে একটি পানিতে তলিয়ে যায়। জাহাজের মধ্যে আট থেকে দশজন বাংলাদেশি ছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী জালাল শেখ বলেন, ‘সকাল ৫টার সময় একটি খালি জাহাজের সঙ্গে বাংলাদেশি পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। জাহাজটিতে যেসব লোক ছিল তাদের আমরা উদ্ধার করেছি।’

জানা গেছে, জাহাজে থাকা কর্মীদের উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই ভালো আছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী