,

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলা, নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার টেইট কাউন্টিতে এ ঘটনা ঘটে। আরকাবুতলা এলাকার বেশ কয়েকয়েকটি স্থানে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত তিন ব্যক্তিকে দুইটি বাড়ির ভেতরে থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে দোকান থেকে, একজনকে গাড়ি থেকে ও রাস্তা থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, এক বন্দুকধারী প্রথমে একটি স্থানীয় দোকানে ঢুকে একজনকে গুলি করে হত্যা করে। পরে এর পাশে একটি বাড়িতে গিয়ে এক নারীকে গুলি করে হত্যা করে। ওই সময় নারীর স্বামীও আহত হন। তবে তার গায়ে গুলি লেগেছে কি না তা জানা যায়নি।

তিনি বলেন, টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) আরকাবুলতা ড্যাম রোডে গাড়ির ভেতর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর আরও চারজনের মরদেহের উদ্ধার করেন কাউন্টির ডেপুটিরা। আরকাবুলতা ড্যাম রোডের একটি বাড়ির ভেতরে দুইজনের ও রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, গ্রেপ্তার ওই ব্যক্তি লম্বা বন্দুক নিয়ে ছদ্মবেশে ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট