,

আমার বক্তব্য সাংবাদিকরা অতিরঞ্জিত করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি : বিদেশি কূটনীতিকের বাংলাদেশ সফর ঘিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য অতিরঞ্জিত (টুইস্ট) করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন সম্পর্ক আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা লিখেছেন- ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। সবাই আমার বক্তব্য টুইস্ট করেছেন।

আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, খাতটি থেকে সরকার ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করছে। এ জন্য এখানে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করতে হবে।

কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বাড়িঘরসহ স্থাপনা পুনর্নির্মাণে শ্রমিক লাগলে, দিতে পারব বলেছি। তাদের এ খাতে লোকবল রয়েছে। এরপরও তিনি বিষয়টি বিবেচনা করবেন জানিয়েছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক মাইস্লাম রাজেশের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হাবীব, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী প্রমুখ।

এদিকে, সিলেট শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহ একাডেমি মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক তুলে দেন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না