,

চিড়িয়াখানা থেকে পালাতে গিয়ে ঘাড় ভেঙে জিরাফের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : চিড়িয়াখানা থেকে পালাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক জিরাফের। পার্কার নামের ছয় বছর বয়সী পুরুষ জিরাফের মৃত্যুর ঘটনাটি ঘটেছে হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানায়।

জানা যায়, চিড়িয়াখানার কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাণীটিকে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও জিরাফটিকে বাঁচানো যায়নি।

কর্তৃপক্ষের দাবি, খাঁচা ভেঙে পালানোর চেষ্টা করেছিল জিরাফটি। সেই সময় তার লম্বা গলা ফটকে আটকে যায়। তাতেই ঘাড়ের হাড় ভেঙে মৃত্যু হয় প্রাণীটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরাফের মৃত্যুর কথা জানিয়ে শোক প্রকাশ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক স্টিভ ল্যাকি বলেন, ‘এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত এবং নজিরবিহীন।’ তিনি জানান, জিরাফের খাঁচার ওই ফটক ২০১৮ সালে তৈরি করা হয়েছিল। জিরাফের মতো লম্বা প্রাণীর কথা মাথায় রেখেই সেটির কাঠামো তৈরি করা হয়েছিল। এ ধরনের ফটক দেশের বিভিন্ন স্বীকৃত চিড়িয়াখানায় ব্যবহৃত হয়ে থাকে। তার পরও এমন মৃত্যুতে হতাশ তিনি। পার্কারকে যারা দেখভাল করতেন তাদের দাবি, খাঁচা ভেঙে পালাতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রাণীটির।

প্রসঙ্গত, ২০১৮ সালে সান্টা বার্বারা চিড়িয়াখানা থেকে নিউ ইয়র্কের সেনেকা পার্ক চিড়িয়াখানায় আনা হয়েছিল পার্কারকে। তার পর থেকে দুই সঙ্গী কিপেনজি ও ইগির সঙ্গে এক খাঁচায় ছিল জিরাফটি। ইগির গর্ভের দুই সন্তানের বাবা পার্কার।

আপাতত অন্য জিরাফগুলোর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার কর্মীরা জানান, সঙ্গীর মৃত্যুতে খাঁচার অন্য প্রাণীদের ওপর প্রভাব পড়ে। নতুন করে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট