,

ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত

news-image

অনলাইন ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় উভয় দেশের ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, তুরস্কের ১০টি প্রদেশে মোট ৪৬ লাখ শিশু বাস করতো। এছাড়া সিরিয়ার ২৫ লাখ শিশু এ ভূমিকম্পে বিপদাপন্ন অবস্থায় আছে।

মৃতদের মধ্যে ‘কয়েক হাজার’ শিশু রয়েছে উল্লেখ করে তিনি জানান, ভূমিকম্পে অনেক পরিবার তাদের আশ্রয় হারিয়েছে। তারা এখন সাময়িকভাবে ঠাঁই নিয়েছেন। সেখানেও তীব্র ঠাণ্ডা এবং তুষারপাতের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অন্যদিকে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাষন ব্যবস্থা একটি মারাত্মক সমস্যা হয়ে দাড়িয়েছে।

সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে তুরস্কে এবং সিরিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৩ জনে। এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭০০ জনের বেশি মারা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট