,

ধ্বংসস্তূপের নিচে ১৫০ ঘণ্টা বেঁচে ছিল শিশুটি

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের হাতায়ে প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ৬ দিন পর এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১৫০ ঘণ্টা একটি বিধ্বস্ত ভবনের নিচে পড়ে ছিল শিশুটি।

রোববার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ডা. ফাহরেটিন কোকা এক টুইটে ওই শিশুকে উদ্ধারের ভিডিও শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘১৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা শিশুটিকে হাতায়ে ফিল্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে আদানায় পাঠানো হচ্ছে’।

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পনে নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৬১৭-তে পৌঁছেছে। প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি। ভূমিকম্পের পর অতিবাহিত হয়েছে দীর্ঘ সময়। তারপরেও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না