,

রাশিয়া ইউরোপীয় সংস্কৃতি ধ্বংস করে দিতে চায় : জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপের ‘ওয়ে অব লাইফ’ বা সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমরা সেটা করতে দেব না। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে বক্তৃতাকালে বৃহস্পতিবার এমন অভিযোগ করেন জেলেনস্কি।

ইইউ সংসদ সদস্যদের উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার জনগণের বাড়িঘর নিরাপদ করতে এখানে এসেছি।’ ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর লাখ লাখ লোক ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

ভাষণ দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন। মেটসোলা জেলেনস্কিকে বলেন, আপনার পেছনে আমরা আছি, যতদিন প্রয়োজন।

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের চেম্বারে হেঁটে যাওয়ার সময় জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদন জানান পার্লামেন্ট সদস্যরা।

এ সময় জেলেনস্কির পাশে থাকা মেটসোলা বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে, আপনার জাতির ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নে।’ ‘যতদিন লাগে আমরা আপনার সঙ্গে থাকব,’ বলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ইইউ আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের অংশ করার জন্য অত্যন্ত আবেগপূর্ণ আবেদন করেন।

তিনি বলেন, ‘এটি আমাদের ইউরোপ, এটি আমাদের নিয়মনীতি, এটি আমাদের জীবনযাপনের পদ্ধতি। তা ধ্বংস হতে দেব না।’

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউরোপকে ১৯৩০ ও ১৯৪০ এর দশকের জেনোফোবিয়ায় ফিরিয়ে দিতে চায়। কিন্তু না, আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট