ধ্বংসস্তূপে আটকে থাকা ফুটবলার উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তিনি ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি এবং নিউ ক্যাসলের হয়ে খেলেছেন। এখন তিনি খেলেন তুরস্কের ক্লাব হাতায়স্পরে।

সেই ক্লাবটি কাহরামানমারাস এলাকায় অবস্থিত। যেখানে ভূমিকম্প ব্যাপকভাবে আঘাত হানে। আতসু আটকা পড়েন সেখানে। তাকে খুঁজে না পেয়ে আতঙ্ক তৈরি হচ্ছিল সমর্থকদের মনে। শেষপর্যন্ত উদ্ধার করা হয় তাকে। গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

তুরস্কের এক সাংবাদিক বলেন, ‘ক্রিশ্চিয়ান আতসু জীবিত। তাকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার। ডান পায়ে চোট রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতসুকে।’

শুধু আতসু নন, ওই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটও আটকা পড়েন। আতসুকে পাওয়া গেলেও তার খোঁজ এখনো চলছে। ধ্বংসস্তূপের মধ্যেই তিনি আটকে আছেন বলে মনে করা হচ্ছে। তুরস্কে ২৪ ঘণ্টার মধ্যে একাধিকবার ভূমিকম্প আঘাত হেনেছে।

এদিকে এপি (অ্যাসোসিয়েট প্রেস) বলেছে, মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে মোট ৫ হাজার ২১ জন মারা গেছেন। নিহতের সংখ্যা ১০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে তুরস্কের ৩ হাজার ৪১৯ ও সিরিয়ায় ১ হাজার ৬০২ জন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি। সিরিয়া ও তুরস্কের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পে শুধু তুরস্কেই ৬ হাজার বাড়িঘর ধসে যায়। এখনো ধ্বংসস্তূপের ভেতরে আহাজারি শোনা যাচ্ছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান