,

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়েই ব্যাট-বল হাতে বাইশ গজে ছুটে দেশের হাজার হাজার ছেলে-মেয়ে। কয় জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়! তবে এমন অনেকেই আছেন যারা কৈশোর পেরোনোর আগেই জাতীয় দলের ক্যাপ পেয়ে যান। এই তালিকারই একজন হাবিবা ইসলাম।

আজ সিলেটে ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন হাবিবা। লাল-সবুজের জার্সিতে প্রথমবার খেলতে নামার সময় তার বয়স ১৪ বছর ৩৪০ দিন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে রেকর্ডের তালিকায় তিনি দুইয়ে।

দেশের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রাবেয়া খানের। ২০১৯ সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল ১৪ বছর ২৬৮ দিন। এ ম্যাচের দলে আছেন এই লেগ স্পিনার।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের। ২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল মাত্র ১১ বছর ৪০ দিন।

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সে রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ বছর ১৬৬ দিনে অভিষেক হয়েছিল পরবর্তী সময়ে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ লেগ স্পিন অলরাউন্ডারের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট