,

কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যাচ্ছেন বিএনপি নেতারা। সোমবার (৬ মে) যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের বাসায় যান নেতারা।

সুলতান সালাউদ্দিনের বাসায় তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

অন্যদিকে মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ নেতাকর্মীরা।

এসময় আবদুস সালাম বলেন, গণতন্ত্র, দেশের মানুষের কথা বললে এবং ভোটের অধিকার রক্ষার আন্দোলন করলে জেল-জুলুমের ভয় সামনে আসে। এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয়। ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন জানতে পারবেন। এ ধরনের নাটক যারা করছে, তারও একটা শেষ আছে। ষড়যন্ত্র-চক্রান্ত জুলুম-নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের একসময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত