,

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি অগণতান্ত্রিক পন্থায় বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (৬ মে) আহসানউল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, দেশে গুম-খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি।

মন্ত্রী বলেন, বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে। তারা অগণতান্ত্রিক পন্থায় বিদেশি প্রভুদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

তিনি বলেন, বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে, গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। সেজন্যই আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজ হত্যাকারীরা বলে, এ দেশে গণতন্ত্র নেই। জীবিত থাকলে তিনি এ অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।

তিনি আরও বলেন, আহসানউল্লাহ মাস্টার বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল বাতেন। সঞ্চালনা করেন সাংবাদিক মো. আতাউর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট