,

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে চট্টগ্রামে। নগরজুড়ে বজ্রপাত, ঝোড়ো বাতাসের সঙ্গে টানা দেড় ঘণ্টা ভারি বৃষ্টি হয়েছে। যার ফলে তৈরি হয়েছে জলজট। কর্মব্যস্ত দিন শেষে এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন পথচারী ও কর্মজীবী মানুষেরা। অনেকেই ঘণ্টাব্যাপী রাস্তার পাশে অপেক্ষা করছেন বৃষ্টি থামার।

সোমবার (৬ মে) বিকেল ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয় নগরের বিভিন্ন এলাকায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ৪০ মিনিটের দিকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ নেই চট্টগ্রামের অধিকাংশ এলাকায়।

সরেজমিনে দেখা যায়, নগরের ইপিজেড, সল্টগোলা, বন্দর, নিমতলা, বারিক বিল্ডিং আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, আগ্রাবাদ, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, চকবাজার, পাঁচলাইশ এলাকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জিইসি এলাকায় দেখা যায়, রাস্তার ধারের হকার ও পথচারীরা রাস্তার পাশের বিভিন্ন দোকান ও শপিংমলের সামনে কোনোমতে মাথা গুঁজেছেন। এ এলাকায় বিদ্যুৎ নেই প্রায় ২ ঘণ্টা ধরে।

এ ছাড়া নগরীর চকবাজার, এনায়েতবাজার, লাভলেনসহ বিভিন্ন এলাকায়ও ২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের চাপ দিতে এসেছেন বাঁশখালীর শাহেদুল হক। তিনি বলেন, এনআইডির জন্য আঙুলের চাপ দিতে এসেছি। এখন বিদ্যুৎ না থাকায় কাজ করতে পারিনি। আগামীকাল আবার আসতে হবে।

এনায়েত বাজার এলাকায় একটি দোকানে অবস্থান করছিলেন বেসরকারি চাকরিজীবী হুমায়ুন কবির। তিনি বলেন, অফিস শেষে বের হয়েছি। এখন বৃষ্টির জন্য বাসায় যেতে পারছি না।

রোববার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে আজ (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমনটি জানিয়েছিল চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চগ্যা ঢাকা পোস্টকে বলেন, সোমবার দুপুর ৩টা থেকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার। আমাদের দপ্তর থেকে ৩ ঘণ্টা পরপর আপডেট দেওয়া হয়। সেক্ষেত্রে সন্ধ্যা ৬টার পর পুনরায় আপডেট জানানো হবে।

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন