,

টানা চতুর্থ হার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী দল। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা নিগার সুলতানা জ্যোতির দল ঘুরে দাঁড়াতে পারেনি আজও। চতুর্থ ম্যাচেও ব্যাটে-বলে ব্যর্থ স্বাগতিকরা। বৃষ্টি আইনে ৫৬ রানের জয় পেয়েছে ভারত।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি আইনে নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে ভারত। বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ১২৫ রানের।

জবাবে খেলতে নেমে ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২১ রান করেছেন দিলারা আক্তার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে বাংলাদেশ। ৫ বলে ১ রান করে ফিরছেন মুর্শিদা খাতুন। আরেক ওপেনার দিলারা উইকেটে থিতু হলেও সময়ের দাবি মিটিয়ে ব্যাটিং করতে পারেননি। ২৫ বলে করেছেন ২১ রান। তিনে নেমে ১৭ বলে ১৩ রান করেছেন রুবিয়া হায়দার।

টপ অর্ডার ব্যাটারদের এমন ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দল। বাকিরা চেষ্টা করেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। ২ রান করা এই ওপেনার শরিফা খাতুনের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়েছেন। তবে তিনে নেমে রানের চাকা সচল রাখেন হেমলতা। তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২২ রান।

আরেক ওপেনার স্মৃতি মান্দানাও দারুণ শুরু করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে করেছেন ২২ রান। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও দ্রুত রান তোলেছেন। কারণ ৫ ওভার ৫ বলে খেলা শেষে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ঘণ্টা খানেক ম্যাচ বন্ধ ছিল। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে।

১৪ ওভারের ম্যাচ হওয়ায় আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছেন ব্যাটাররা। তাতে সফলও হয়েছেন। বিশেশ করে হারমানপ্রীত। অধিনায়ক ২৬ বলে করেছেন ৩৯ রান। শেষদিকে রিকা ঘোষ করেছেন ১৫ বলে ২৬ রান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট