,

জরিমানা দিয়ে ‘রক্ষা পেলেন’ হিরো আলম

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : উপহার পাওয়া মাইক্রোবাস আনতে যাওয়ার পথে জরিমানার শিকার হলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ মঙ্গলবার দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে তাকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ।

গত ৩১ জুলাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল জব্বার গাউছিয়া একাডেমির প্রিন্সিপাল এম মখলিছুর রহমান ফেসবুক লাইভে এসে ঘোষণা করেন হিরো আলমকে গাড়ি উপহার দেবেন তিনি। আজ দুপুরে গাড়ি নিতে নরপতি গ্রামে আসেন হিরো আলম। এ সময় তাকে দেখতে হাজারো নারী-পুরুষ ভিড় করে।

তার আগে চুনারুঘাট যাওয়ার সময় পথিমধ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে হিরো আলমের কার আটকায় পুলিশ। পরে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছাড়া হয়।

জরিমানার বিষয়ে হিরো আলম বলেন, ‘প্রাইভেটকারটি আমার চালক চালাচ্ছিলেন। ৮০ মাইল বেগে তখন গাড়িটি চলছিল। এ কারণে পুলিশ জরিমানা করেছে। আমি জরিমানা দিয়ে গাড়িটি নিয়ে এসেছি।’

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, হিরো আলম বহন করা গাড়িটি দ্রুত গতি থাকার কারণে এ জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট