সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ-ফারিয়া ছাড়াই শুরু হলো ‘ফুটবল ৭১’ এর শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : স্বাধীন বাংলা ফুটবল দলের আসল চিত্র ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করছেন ‘ফুটবল ৭১’। গতকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে ছবিটির শুটিং।

এতে মূখ্য দুই চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তবে পরিচালক জানালেন প্রথম তিন দিনের শুটিংয়ে শুভ ও নুসরাত কেউ থাকছেন না। তারা তিন-চারদিন পর শুটিংয়ে যোগ দেবেন।

২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। নির্মাতা জানালেন, প্রথম কয়েকদিন পুরান ঢাকায় শুটিং হলেও এরপর মানিকগঞ্জসহ দেশের নানা প্রান্তে শুটিং হবে। প্রথম কয়েকদিন শুভ-ফারিয়ার শুটিং নেই। কয়েকদিন পর থেকেই শুরু হবে তাদের দৃশ্যধারণ।

ছবিটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বিশেষ একজনের চরিত্রে অভিনয় করছেন নাটকের অভিনেতা ইরফান সাজ্জাদ। আরও বেশ কয়েকজন অভিনয় শিল্পী শুটিংয়ে অংশ নিয়েছেন।

ছবিটি নিয়ে পরিচালক বলেন, ‘ফুটবল ৭১’ নিয়ে প্রায় দেড় বছর ধরে গবেষণা করে চিত্রনাট্যটা কমপ্লিট করেছি। সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এ ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সে আবেগের চিত্রায়নও হবে।

অনম বিশ্বাসের দ্বিতীয় ছবিটি এটি। এর আগে ‘দেবী’সিনেমা পরিচালনা করে আলোচনায় আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী