,

ছেলের জন্য সোনার বাটি-চামচ, আদিখ্যেতা ভালো লাগে পরীর

news-image

বিনোদন প্রতিবেদক : সন্তানদের নিয়ে বাবা-মায়ের শখ আহ্লাদের শেষ নেই। পারেন তো সন্তানকে পুরো পৃথিবীটাই উপহার হিসেবে দিয়ে দেন বাবা-মা। শোবিজের তারকা দম্পতির বেলাতেও এর ব্যতিক্রম ঘটেনা। সন্তানকে নিয়ে তাদের আয়োজন, আদিখ্যেতা আর শখের যেনো শেষ নেই।

নতুন খবর হচ্ছে, রাজ-পরী এবার তার ছেলের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন । সোনার চামচে সন্তানের মুখে ভাত দেবেন তারা। পরীমণি নিজেই জানিয়েছেন এই তথ্য।

আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যর। দিনটিতে রাজ্যের মুখে ভাত আয়োজনকে স্মরণীয় করে রাখতে বাবা রাজ কিনে আনেন সোনার বাটি-চামচ। যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন পরীমণি।

বৃহস্পতিবার পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট