,

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন আদানি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন গৌতম আদানি। কয়েকদিন আগেও ৪ নম্বরে উঠে এসেছিলেন তিনি। কিন্তু মার্কিন সংস্থার রিপোর্টের পরেই পতন ঘটেছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। আর শেয়ার বাজারে সেই পতনের ফলেই নড়ে গিয়েছে গৌতম আদানির মোট সম্পদের অঙ্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার লিস্টে প্রথম ১০-এর বাইরে চলে গেলেন গৌতম আদানি। খবর ব্লুমবার্গের

ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের মালিকানাধীন সাতটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদর কমেছে। গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদনের পর আদানি গ্রুপের শেয়ারের দর এক দিনেই এতটা পড়ে যায়। তাতে এক দিনেই গ্রুপটির বাজার মূলধন ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮০ কোটি ডলার কমে যায়।

এদিকে ব্লুমবার্গ রিয়েল টাইম লিস্ট বলছে, ১১ নম্বর স্থানে রয়েছে গৌতম আদানি। তার ঠিক পরেই রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আদানি খুব শীঘ্রই দেশের ধনীতম ব্যক্তির মুকুটও হারাতে পারেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট