সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবকিছু আছে, শুধু বাবা নেই: চঞ্চল

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি বাবাকে হারিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে গত কয়েকদিন ধরেই পাবনা জেলার কামারহাট গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। বাবা হারানোর শোকে কাতর এই অভিনেতা। তার কথায় স্পষ্ট হারানোর ব্যথা।

চঞ্চল চৌধুরীর ভাষ্য, ‘গ্রামের বাড়িতে এলে সবার আগে বাবার কণ্ঠটি শুনতাম। আর বাবাও সারাক্ষণ আমাকেই ডাকতেন। সেই আদর ও ভালোবাসায় ভরা ডাক এখনও আর শুনতে পাই না। বাবা হারিয়ে গেছেন বহুদূরে। আমরা আর কোনো দিন বাবাকে পাব না, তার কোলে মাথা রাখা হবে না। শুদ্ধ (চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ) আর দাদার সঙ্গে খেলা করবে না। বাবা কখনো ডাকবেন না, চঞ্চল খেয়েছিস? কী করছিস? কেমন আছিস? কয়েকদিন ধরে বাড়িতে আছি। ভেতরটা শূন্যতায় ভরে গেছে, তা কেউ জানে না। আমি জানি। দিন যায়, রাত আসে, কিন্তু বাবাকে দেখি না। প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করছি।’

আবেগ ভরা কণ্ঠে এই অভিনেতা বলেন, ‘বাবার সাজানো বাড়ি আছে, গাছপালা, পুকুর, চেয়ার-টেবিল সবকিছু আছে, শুধু বাবা নেই। এই কষ্ট, এই না থাকা, এই দুঃখবোধ তাড়িয়ে বেড়াবে আমাকে সারাজীবন। এই যন্ত্রণা থেকে কখনো পালিয়ে থাকতে পারব না।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেও বুঝিনি বাবার অভাব। কখনো মনেও হয়নি এসব কথা। কিন্তু এখন বুঝতে পারছি বাবার অভাব ও শূন্যতা। বাবাহীন পুরো বাড়িটাই শূন্যতায় ভরা। এই কষ্ট তারাই বুঝবেন যারা বাবা হারিয়েছেন।’

অভিনয় নিয়ে বাবার মতামত প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘আমার অভিনয় বাবার খুব ভালো লাগত। আর মানুষজন যখন বলতো আমার অভিনয়ের কথা, বাবার মুখটা হাসিতে ভরে উঠত। আমার নাম ছড়িয়ে যাওয়ার কত দূরান্ত থেকে বাবার কাছে মানুষজন আসতেন। কখনোই রাগ করতেন না। বরং খুশি হতেন। বাবা ৩৪ বছর শিক্ষকতা করেছেন। বাবা ছিলেন সোনার মানুষ। তিনি সব সময়ই আমাদের বলতেন, “বাবা এমন কিছু করিস না যাতে আমার মান-সম্মান নষ্ট হয়ে যায়।” আমরা ভাইবোনরাও ঠিক সেভাবেই চলতাম। বাবাকে নিয়ে আমরা সবাই সারাজীবন গর্ব করেছি। সেই বাবাই আমাদের ছেড়ে চলে গেল।’

উল্লেখ্য, গত বছর ২৭ ডেসেম্বর তার বাবা রাধা গোবিন্দ চৌধুরী পাড়ি জমান না ফেরার দেশে। ১৩ দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হেরে যান তিনি। বাবা শোকে এখনো কাতর এই অভিনেতা ও তার পুরো পরিবার।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে