,

পদ্মায় ধরা পড়া ২৭ কেজির বাঘাইড় ৩৪ হাজারে বিক্রি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ।

আজ শুক্রবার সকালে উপজেলার পিয়ার আলীর মোড় এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের হালিম ফকিরের আড়তে আনলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত নিলামে বিক্রি হয়। এক হাজার ২শ‘ টাকা কেজি দরে ৩৩ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

আড়তদার হালিম ফকির বলেন, ‘পদ্মা নদীতে এখন পানি কম থাকায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কুলে আসছে। যে কারণে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার সাবু বলেন, ‘এ বছর মাঝে মধ্যেই এমন বড় আকৃতির বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯