,

সীমান্তে বিএসএফের গুলিতে আরও ১ বাংলাদেশি নিহত

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ রোববার ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিপুল বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বুড়িমারী ক্যাম্পের কমান্ডার একরামুল হক জানান, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালালে নিহত হন বিপুল।

বিজিবি ও পুলিশের ভাষ্য, নিহত বিপুলসহ ৮-১০ জন বাংলাদেশিদের একটি দল ভারতের সীমান্তে ঢুকেছিলেন গরু আনার জন্য। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি করে। বিপুল বুকে গুলিবিদ্ধ হলে মাটিতে পড়ে যান। পরে তার সহকর্মীরা গুলিবিদ্ধ বিপুলকে বাংলাদেশে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

নিহত বিপুলের বাবা রশিদুল ইসলাম বলেন, ‘আমি বহুবার বিপুলকে নিষেধ করেছি ভারতে না যাওয়ার জন্য। সে আমার নিষেধ শোনেনি।’

বুড়িমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার একরামুল হক বলেন, ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পুলিশ সকালে নিহত বিপুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪৫) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২২)।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না